advertisement

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ফটো কার্ড প্রিন্ট
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের নেতা র্কমীদের গনহত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের 'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ' 'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ'
advertisement

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’

উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে জানান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন–সংলগ্ন (ভিসি চত্বর) এলাকা হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘শত বছর পরও সুকান্ত আমাদের কাছে সেই ২১ বছরের যুবক’

‘শত বছর পরও সুকান্ত আমাদের কাছে সেই ২১ বছরের যুবক’
আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্য পরিবেশনা এবং স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন শেষ হয় গতকাল শনিবার বিকেলে। প্রথম আলো

‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ’—কবি সুকান্ত ভট্টাচার্যের এই পঙ্‌ক্তির মতোই তাঁর কবিতাজুড়ে ছিল দেশ, মানুষ আর মুক্তির স্বপ্ন। ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃপ্ত উচ্চারণ আজও মানুষকে প্রতিবাদী হতে শেখায়। সেই তারুণ্যের কবির জন্মের এক শ বছর পূর্তিতে খুলনায় তিন দিন ধরে তাঁকে স্মরণ করেছেন কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও আবৃত্তিশিল্পীরা।

আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্য পরিবেশনা এবং স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন শেষ হয় গতকাল শনিবার বিকেলে। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনার উদ্যোগে এবং কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদ্‌যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল নগরের শহীদ হাদিস পার্কে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন