advertisement

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন–সংলগ্ন (ভিসি চত্বর) এলাকা হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আদালত অবমাননার অভিযোগে তলব, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ আদালত অবমাননার অভিযোগে তলব, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
advertisement

আদালত অবমাননার অভিযোগে তলব, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ

আদালত অবমাননার অভিযোগে তলব, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টের পাঁচ কর্মচারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’

উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে জানান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন