advertisement

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন
ফটো কার্ড প্রিন্ট

আল্লাহ–তাআলার অসীম রহমতের এক অনন্য মাধ্যম হলেন তাঁর নুরানি সৃষ্টি ফেরেশতারা। তাঁরা সর্বক্ষণ আল্লাহ–তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণায় ব্যস্ত থাকেন।মুমিন বান্দাদের কল্যাণের জন্যও নিয়মিত তারা দোয়া করতে থাকেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের বৈশিষ্ট্য ও আমলের কথা বর্ণিত হয়েছে, যাঁদের জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করেন।১. অজু অবস্থায় ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে।

কেউ যদি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে ঘুমান, তবে ফেরেশতারা তাঁর জন্য দোয়া করতে থাকেন। মহানবী (সা.) বলেছেন, ‘যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের মতো অজু করে ডান কাত হয়ে শোবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৭)অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন।

এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, “হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম  আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম  পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’ পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’ শিশুকে বাঁচাতে হাসপাতালে ছুটলেন হুইপ, তবু শেষ রক্ষা হলো না শিশুকে বাঁচাতে হাসপাতালে ছুটলেন হুইপ, তবু শেষ রক্ষা হলো না
advertisement

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার হাশেমবাগ এলাকায়

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেছেন।রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান সাত্তার।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। পশ্চিম পাশের বোর্ডগুলো সাজানো হয়েছে ১৯৭৩ সালে মালরোর বাংলাদেশ সফর দিয়ে।

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম।

ফরাসি এই দার্শনিক, সাহিত্যিক, শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’আগামীকাল ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশের এই সুহৃদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সচিবালয়ে, থাকবেন ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন