প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে দেরি না করার বিষয়ে নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থলে যথাযথ উপস্থিতি নিশ্চিত করা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার করাসংক্রান্ত সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়াসহ এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকাজ পরিচালনা করা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে এই কোর্ট (হাইকোর্ট বিভাগ) থেকে সার্কুলার জারি করা হয়েছে।সম্প্রতি এই কোর্টের নজরে এসেছে যে বিভিন্ন জেলার জেলা, দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তারা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন বলে...
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধ...
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত
লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত
বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন