রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তাঁদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর পা ও বুকে গুলির চিহ্ন দেখা গেছে। শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।সালাউদ্দিন বাবু বলেন, স্থানীয় সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৭ থেকে ৮ জন তাঁর পথ আটকে হামলা করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে আহত করেন। এ সময় তাঁর কাছে থাকা ২৬ হাজার টাকা নিয়ে যান হামলাকারীরা।
একই ব্যক্তিরা শরিফ নামের আরেক যুবককেও আহত করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাঁকাই গ্রামের বারক শেখের ছেলে সালাউদ্দিন বাবু।
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধ...
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে
লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত
বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি ন...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন