advertisement

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা
সুপ্রিম কোর্ট
ফটো কার্ড প্রিন্ট

প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে দেরি না করার বিষয়ে নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থলে যথাযথ উপস্থিতি নিশ্চিত করা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার করাসংক্রান্ত সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়াসহ এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকাজ পরিচালনা করা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে এই কোর্ট (হাইকোর্ট বিভাগ) থেকে সার্কুলার জারি করা হয়েছে।সম্প্রতি এই কোর্টের নজরে এসেছে যে বিভিন্ন জেলার জেলা, দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তারা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন বলে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধ... আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা
advertisement

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, আসামি ছাত্রদলের সাবেক নেতা ও তার বাবা

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, আসামি ছাত্রদলের সাবেক নেতা ও তার বাবা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে জেলা ছাত্রদলের সাবেক এক নেতা এবং তার বাবাকে আসামি করার অভিযোগ উঠেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহারসামগ্রী তুলে দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৬ জনকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমানবাহিনীর অন্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী দেন এবং স্বাগত বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে

আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে
আফ্রিকার বিস্তৃত খনিস সম্পদের দিকে আগে থেকেই নজর রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কোবাল্টের খনি, মালির লিথিয়ামের মজুত কিংবা নাইজারের ইউরেনিয়ামের ভান্ডার—আফ্রিকার বিভিন্ন দেশে থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজ সম্পদের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় আধিপত্য করছে চীন। অন্যদিকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আফ্রিকায় প্রভাব বাড়াচ্ছে রাশিয়া।

বিশেষ করে সাহেল অঞ্চলের দেশগুলোতে মস্কোর উপস্থিতি বেড়েছে। আর কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আফ্রিকার খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র।এই প্রতিযোগিতা শুধু খনির দখল বা খনিজ উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নেই।

খনিজ সম্পদ পরিবহনে ব্যবহৃত বন্দর, রেলপথ ও বাণিজ্যিক করিডর নিয়েও চলছে প্রভাব বিস্তারের লড়াই।তবে নিজেদের কাছে থাকা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা থেকে আফ্রিকার দেশগুলো আসলে কতটা লাভবান হবে, সেটাই বড় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে।আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে এত আগ্রহ কেনআফ্রিকায় কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিপুল মজুত রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন