advertisement

স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’

স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’
খাদ্য অধিদপ্তরের লোগো
ফটো কার্ড প্রিন্ট

খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়নে তদবির ও ব্যক্তিগত প্রভাবের সুযোগ কমাতে সফটওয়্যারভিত্তিক লটারি পদ্ধতি চালু করেছে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ থেকে শুরু করে যোগ্যতা যাচাই ও চূড়ান্ত পদায়ন—সবই করা হচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়ায়। এ পদ্ধতিতে এখন পর্যন্ত দুই ধাপে ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আরেক ধাপে আরও তিনজনকে আগামী সপ্তাহে বদলির কথা রয়েছে।

তবে নতুন এই পদ্ধতিতে পদায়ন শুরুর পর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রক্রিয়ায় বদলি হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পছন্দের কর্মস্থলে বদলি হতে একজন সংসদ সদস্যের মাধ্যমে তিনি তদবির করেছিলেন। পরে মূল্যায়ন ও লটারিতে তাঁর নাম ওঠে এবং তিনি সেই কর্মস্থলেই পদায়ন পান। ওই কর্মকর্তাও সংসদ সদস্যের মাধ্যমে তদবির করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নতুন বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পদায়নবঞ্চিত কয়েকজন কর্মকর্তা।

তবে খাদ্য বিভাগ বলছে, পদায়নের ক্ষেত্রে কারও তদবিরে কাজ হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষার্থী, গবেষণায় ৪ শিক্ষক ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষার্থী, গবেষণায় ৪ শিক্ষক দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার
advertisement

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল
শেয়ারবাজার

শেয়ারবাজারে ছয়টি মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত ১ জুলাই অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তহবিলগুলো সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশের নিয়োগ বাতিল করা হয়। এরপর বিএসইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার বিএসইসির সভায় সেই রিভিউ আবেদনও নাকচ করে দেওয়া হয়। রিভিউ আবেদন নাকচ হয়ে যাওয়ায় বিএসইসির দিক থেকে ছয়টি মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বাদ পড়ে এলআর গ্লোবাল।

যে ছয়টি ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিষ্ঠানটি, সেগুলো হলো এনসিসি মিউচুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ড বা তহবিলের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
নিহত আবদুল হালিম

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে দুর্বৃত্তরা গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিম পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত আবদুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।

কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে আবদুল হালিমের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ নিশ্চিত করেছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষার্থী, গবেষণায় ৪ শিক্ষক

ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষার্থী, গবেষণায় ৪ শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের একাংশের সঙ্গে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, দুই সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও অনুষদের ডিন। ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৩ (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও ২০২৪ (২০২০-২১ শিক্ষাবর্ষ) সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে চার শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।জীববিজ্ঞান অনুষদের আটটি বিভাগের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মনোবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা. আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার।উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন ইমন বাড়ৈ, মোসা. শা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন