রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনে ককটেল জোগান দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইফতেখার চৌধুরী (৩৩), কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল (৩৯) এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ (৫৮)।ডিএমপির লালবাগ থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে ইফতেখার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ছাড়াও সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন।
সূত্র: প্রথম আলো

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষার্থী, গবেষণায় ৪ শিক্ষক
দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর
গাজীপুরে শ্রমিক–পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন