advertisement

গোয়েন্দা মন্টু হোমস ও উপহার

গোয়েন্দা মন্টু হোমস ও উপহার
ফটো কার্ড প্রিন্ট

গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্যভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!টেস্ট ক্রিকেটাররা যখন সংসদেমুখে এক, আর মনে?আমার আছে পাসপোর্ট

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা আর আর গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬
advertisement

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না।

এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ।ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই।

তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা, শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান। শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান
ইমরান মাহমুদুল

প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে এলেন ইমরান মাহমুদুল। এ সময় ১৭টি স্টেজ শো করেছেন এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। ১৮ বছরের সংগীতজীবনে এটি তাঁর সবচেয়ে দীর্ঘ সংগীতসফর। ফিরে এসেই নতুন গান প্রকাশ করেছেন। সিনেমা, অডিও ও নাটকের জন্য আরও অর্ধডজন গানের কাজ চলছে। ইমরানের খোঁজখবর নিলেন মনজুর কাদেরযুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নতুন গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল।

১০ দিনের মাথায় ইউটিউবে গানটির ভিউ প্রায় ৪০ লাখ। এবার একটু ভিন্ন পথে হেঁটেছেন ইমরান। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মিশেলে তৈরি করেছেন নতুন ধরনের আবহ। ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গানটির মাধ্যমে একটু ভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছানো। সাধারণত আমি সিনেমার গান করি, সিনেমার আবহ মাথায় রেখেই গান তৈরি করি। কিন্তু এই গান ও ভিডিও করেছি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে।

বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন