advertisement

প্রশান্ত মহাসাগরের তলদেশে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে অক্সিজেন, কীভাবে

প্রশান্ত মহাসাগরের তলদেশে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে অক্সিজেন, কীভাবে
প্রতীকী ছবি।ছবি: রয়টার্স
ফটো কার্ড প্রিন্ট

প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেন তৈরির চমকপ্রদ তথ্য জানিয়েছেন গবেষকেরা। গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কথা থাকলেও বরং বাড়ছে। শুনতে অবাক লাগলেও প্রশান্ত মহাসাগরের তলদেশে চালানো এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। নেচার জিওসায়েন্স জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।গবেষকদের তথ্যমতে, প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেনের পরিবর্তনের মাত্রা পরিমাপের জন্য বেন্থিক চেম্বার ব্যবহার করা হয়েছে।

গবেষণা চলাকালে প্রশান্ত মহাসাগরের তলদেশে দুই দিনে অক্সিজেনের ঘনত্ব কমার বদলে বেড়েছে। ২৫টি চেম্বার পরীক্ষায় ৪৭ ঘণ্টার মধ্যে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে গড়ে ১৮৫ দশমিক ২ মাইক্রোমোল থেকে বেড়ে সর্বোচ্চ ২০১ থেকে ৮১৯ মাইক্রোমোলে পৌঁছেছিল। এই অপ্রত্যাশিত অক্সিজেন তৈরির সঙ্গে গভীর সমুদ্রতলে থাকা পলিমেটালিক নডিউল বা ক্ষুদ্রাকৃতির পিণ্ডের যোগসূত্র পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, এসব পিণ্ডের পৃষ্ঠে থাকা বৈদ্যুতিক ভোল্ট সমুদ্রের পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত করতে সাহায্য করছে।প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোনের নাউরু ওশান রিসোর্সেস ইনকরপোরেটেড-ডি লাইসেন্স এলাকায় গবেষকেরা এই পরীক্ষা চালান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুদ্ধ, এআই ও মূল্যস্ফীতি; ২০২৭ সালে কোন পথে বিশ্ব অর্থনীতি? যুদ্ধ, এআই ও মূল্যস্ফীতি; ২০২৭ সালে কোন পথে বিশ্ব অর্থনীতি? যুদ্ধ, এআই ও মূল্যস্ফীতি; ২০২৭ সালে কোন পথে বিশ্ব অর্থনীতি? যুদ্ধ, এআই ও মূল্যস্ফীতি; ২০২৭ সালে কোন পথে বিশ্ব অর্থনীতি? কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল
advertisement

পার্টিতে মদ্যপান-নাচগানের পর তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ২ নারীসহ গ্রেফতার ৩

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের পার্টিতে ২২ বছর বয়সী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ তিনজন গ্রেপ্তার ও তিনজন পলাতক।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের ৫ দেশের সঙ্গে অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে চায় গ্রিক সাইপ্রাস

ইউরোপের পাঁচ দেশের সঙ্গে রুয়ান্ডায় অভিবাসীদের প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানোর উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে গ্রিক সাইপ্রাস প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রিসের বিভিন্ন ক্যাম্পে বন্দি হাজার হাজার বাংলাদেশির আর্তনাদ!

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে এই স্বপ্নের পথে কারও জীবনের অবসান হচ্ছে ভূমধ্যসাগরে, কেউ পড়ছেন মানবপাচারকারীদের হাতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন