২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে।
পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও থাকছে।জুনিয়র বৃত্তি পরীক্ষা চারদিনে, শুরু ৮ ডিসেম্বরঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা যেসব মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেগুলো হলো-Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।এই আট মডেলের ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।বৃত্তি পরীক্ষার সময়সূচি৮ ডিসেম্বর, মঙ্গলবার: বাংলা।১০ ডিসেম্বর, বৃহস্পতিবার: ইংরেজি।১৩ ডিসেম্বর, রোববার: গণিত।১৫ ডিসেম্বর, মঙ্গলবার: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।
সূত্র: প্রথম আলো

ঢাকাসহ ৭ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ৪ প্লাটুন
একঝলক (২৫ নভেম্বর ২০২৬)
বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান
টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি ব্যয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন