advertisement

পদ্মার বড় এক কাতলা বিক্রি হলো ৪৮ হাজার টাকায়

পদ্মার বড় এক কাতলা বিক্রি হলো ৪৮ হাজার টাকায়
রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়া ১৮ কেজি ওজনের কাতলা মাছ আজ বুধবার সকালে ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর সাড়ে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন।এর আগে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে ৪৬ হাজার ২৫০ টাকায় নিলামে কিনেছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।আড়তে নিয়ে ওজন করে দেখা যায়, মাছটির ওজন সাড়ে ১৮ কেজি।

নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।একই দিন দৌলতদিয়া ঘাট বাজারে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ ৩২ হাজার ৫৫০ টাকায় নিলামে বিক্রি হয়। দ্বিতীয় মাছটি এখনো কোনো ক্রেতার কাছে বিক্রি হয়নি।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন গোয়ালন্দের জেলে জামাল কাজী ও তাঁর ছেলে আরিফ কাজীসহ কয়েকজন।

তাঁরা ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা বাসার সিলিংয়ে লুকিয়ে থেকেও যেভাবে ধরা পড়লেন হত্যা মামলার আসামি বাসার সিলিংয়ে লুকিয়ে থেকেও যেভাবে ধরা পড়লেন হত্যা মামলার আসামি
advertisement

মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম

মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম
সোনা

আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। তবে এক দিনের বড় দরপতনের পর আজ বুধবার মূল্যবান এই ধাতুর দাম স্থিতিশীল আছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় আছেন।আজ আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় অপরিবর্তিত আছে। প্রতি আউন্স সোনার দাম এখন ৩ হাজার ৫৫৮ ডলার ৮৫ সেন্ট। গতকাল দাম কমেছে ৯৩ ডলার।

এর আগে গত শুক্রবার সোনার দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ ছাড়া ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ভবিষ্যৎ সরবরাহচুক্তির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫৫৭ ডলার ৮০ সেন্টে নেমে এসেছে।অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষক সোনি কুমারী বলেন, শেয়ারবাজারে বিক্রির চাপই মূলত সোনার সাম্প্রতিক দরপতনের কারণ।

বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিপরীতে অর্থ পরিশোধের জন্য নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তাঁরা সোনা বিক্রি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয়

কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয়

দুটিই পুষ্টিকর ও উপকারী। প্রশ্ন হচ্ছে, একসঙ্গে খেলে কি শরীরে বদহজমের মতো কোনও খারাপ প্রভাব পড়তে পারে? জনপ্রিয় দুটি স্বাস্থ্যকর খাবার ও পানীয় কফি ও সেদ্ধ ডিম। অনেক সময়ই আমরা ব্রেকফাস্টে বা প্রি ও পোস্ট ওয়ার্ক আউট মিলে বেছে নিই ডিমসেদ্ধ। এরপর এক কাপ কফি পান করি অনেকেই। আলাদাভাবে দুটিরই ভালো প্রভাব আছে স্বাস্থ্যগত দিক থেকে।

আর প্রচলিত ধারণা অনুযায়ী এতে গ্যাস হয় বলা হলেও একসঙ্গে কফি ও ডিমসেদ্ধ খেলে সাধারণত শরীরের কোনো ক্ষতি হয় না। বরং দুটোই পুষ্টিকর আর নাশতায় একসঙ্গে খাওয়া যেতে পারে। তবে এদের পুষ্টিগুণ ও শরীরে প্রভাব আলাদা। কফি ও সেদ্ধ ডিম একসঙ্গে খেলে কী উপকার হতে পারে?১. দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারেসেদ্ধ ডিমে উচ্চমানের প্রোটিন ও কিছুটা চর্বি থাকে। অন্যদিকে কফি সাময়িকভাবে ক্ষুধা কমাতে পারে।

তাই সকালে কফি ও ডিম খেলে কিছুটা দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা

জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সিসা অ্যাজাইডের পুরোনো মজুত ধ্বংসে সেনাবাহিনীর পরিকল্পিত বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক ও টেপ দিয়ে জানালা বন্ধ করা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন।

সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে।কারণ, আতঙ্কিত এ বাসিন্দাদের বাড়ির কাছেই আজ বুধবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে যেকোনো সময় নিজেরাই বিস্ফোরিত হতে পারে।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের ভয়, পরিকল্পিত বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়তে পারে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন