রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর সাড়ে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন।এর আগে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে ৪৬ হাজার ২৫০ টাকায় নিলামে কিনেছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।আড়তে নিয়ে ওজন করে দেখা যায়, মাছটির ওজন সাড়ে ১৮ কেজি।
নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।একই দিন দৌলতদিয়া ঘাট বাজারে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ ৩২ হাজার ৫৫০ টাকায় নিলামে বিক্রি হয়। দ্বিতীয় মাছটি এখনো কোনো ক্রেতার কাছে বিক্রি হয়নি।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন গোয়ালন্দের জেলে জামাল কাজী ও তাঁর ছেলে আরিফ কাজীসহ কয়েকজন।
তাঁরা ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন।
সূত্র: প্রথম আলো

বাসার সিলিংয়ে লুকিয়ে থেকেও যেভাবে ধরা পড়লেন হত্যা মামলার আসামি
ফতুল্লায় পুলিশ হত্যায় ছয়জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে নিয়ে গেলে একজন গুলিবিদ্ধ
স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা
ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের...
খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন