বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটি।
রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে।
এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে।গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
সূত্র: প্রথম আলো

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়
পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল
মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম
কোন গ্রেডে কত মজুরি বাড়ল
সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন