প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির বুকে পড়ে আছে দুটি ছোট আগ্নেয় দ্বীপ। চারদিকে নীল সমুদ্র। দ্বীপগুলোয় মানুষের বসতি নেই। আছে কিছু সামুদ্রিক পাখি। অথচ এই জনমানবহীন দ্বীপ দুটিকে ঘিরেই কয়েক দশক ধরে বিরোধ চলছে ফ্রান্স ও ভানুয়াতুর মধ্যে।দ্বীপ দুটির নাম ম্যাথিউ ও হান্টার। দুটি মিলিয়ে আয়তন মাত্র ১ দশমিক ৩ বর্গকিলোমিটার। কিন্তু দ্বীপ দুটির চারপাশে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা।
প্রায় ৩ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকার ওপর অধিকার নিয়ে লড়ছে দুই দেশ। আয়তনে এই সমুদ্র এলাকা প্রায় জার্মানির সমান। সেখানে রয়েছে সমৃদ্ধ মাছ ধরার ক্ষেত্র ও সমুদ্রের তলদেশের নানা সম্পদ।দীর্ঘদিনের এই বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। দ্বীপ দুটির মালিকানা প্রতিষ্ঠা করতে ফ্রান্সের বিরুদ্ধে দুটি পৃথক আইনি পদক্ষেপ নিয়েছে ভানুয়াতু।
এর একটি মামলা আন্তর্জাতিক বিচার আদালতে, অন্যটি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের অধীনে সালিসি প্রক্রিয়া।পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই বিমানদ্বীপ দুটির অবস্থান কোথায়?ম্যাথিউ ও হান্টার দ্বীপ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে, প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর দক্ষিণে অবস্থিত।
সূত্র: প্রথম আলো

কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে
নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন