মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে এখন কী হচ্ছে? জানার কৌতূহল নিয়ে শুক্রবার ছুটির দিনের সকালে এলাম পাবনা শহরের গোপালপুর এলাকায়। পাবনা সরকারি কলেজের পাশ দিয়ে চলে গেছে প্রশস্ত ঢাকা রোড। কলেজের ঠিক সামনে থেকে উত্তর দিকে নেমে গেছে হেমসাগর লেন। সড়কের সঙ্গেই মহানায়িকার বাড়ির নামফলক লেখা। চোখে পড়ল একদল তরুণ-তরুণী বড় বড় মুভি ক্যামেরা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বেশ কর্মব্যস্ত।
কেউ কেউ মগ্ন অনেক দিন না পরিষ্কার করায় ধুলোর আস্তর জমে থাকা নামফলক ঝেড়ে মুছে লেখাজোখা পুনরুদ্ধারের কাজে। তাদের পাশ কাটিয়ে পিচঢালা লেনটি ধরে কয়েক কদম সমনে এগিয়ে যেতেই পেলাম মহানায়িকার পৈতৃক বাড়ি। ভেতরের দৃশ্য বেশ মনোরম। প্রবেশ করতেই চোখে পড়ল পশ্চিম পাশে সুচিত্রা সেনের সেই চিরচেনা হাস্যোজ্জ্বল মুখের ছবি–সংবলিত একটি ম্যুরাল। পাশেই ডালপালা মেলে ঝাড়ের মতো বেড়ে উঠেছে এক টগর ফুলের গাছ।
অজস্র সাদা ফুলে ফুলে ভরে আছে শাখা।
সূত্র: প্রথম আলো

নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
জেনসেন হুয়াং ফেরার পর একদিনেই এনভিডিয়ার বাজারমূল্য বাড়ল ১ ট্রিলিয়ন ডলার, ট্রাম্পের ল...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন