আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা কিংবা অন্যান্য পেশায় নিয়োজিতদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ, নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত বা সতর্কতা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।
আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা কিংবা অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে আইন-বিধি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া গত ২৬ অক্টোবর ওই রিট করেন।আদালতে রিটের পক্ষে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া নিজেই শুনানি করেন।
সূত্র: প্রথম আলো

কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে
নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন