ওষুধের কারণে ত্বকে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতিক্রিয়া মৃদু হলেও কিছু ক্ষেত্রে প্রাণঘাতী জটিলতা সৃষ্টি হতে পারে। এর মধ্যে স্টিভেনস–জনসন সিনড্রোম একটি বিরল কিন্তু মারাত্মক ওষুধজনিত প্রাণঘাতী প্রতিক্রিয়া। এতে ত্বক ও মিউকাস মেমব্রেনের ব্যাপক ক্ষতি হয়।
স্টিভেনস-জনসন সিনড্রোম: শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত।স্টিভেনস-জনসন সিনড্রোম/ টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিস ওভারল্যাপ: ১০–৩০ শতাংশ আক্রান্ত।টক্সিক এডিপডারমাল নেক্রোলাইসিস: ৩০ শতাংশের বেশি আক্রান্ত।সাধারণত যেসব ওষুধের কারণে স্টিভেনস-জনসন সিনড্রোম হয়ে থাকে অ্যান্টিবায়োটিক: সালফোনেমাইড গোত্রের, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলন গোত্রের ইত্যাদি।
খিঁচুনির ওষুধ: কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন, ফেনোবারবিটল ইত্যাদি।
সূত্র: প্রথম আলো

কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে
নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
গ্রীষ্মে ধুলা, বর্ষায় হাঁটুপানি: ৫ বছর ধরে বেহাল ঢাকা-হোমনা আঞ্চলিক মহাসড়ক
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন