advertisement

নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আসার খবরে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ। আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবির বিওপি ক্যাম্পের ফটকে
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তের এপারে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ বুধবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় এই বিক্ষোভ হয়।বিএনপি নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আগরতলা বিমানবন্দরে এসেছেন—এমন একাধিক ভিডিও আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁরা আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।

এরপর বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
advertisement

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে
আগামী বছর দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট কাটিয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি
গুলি

খুলনা নগরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টিয়ান পাড়া এলাকায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিল্টন বারিকদার। তিনি বেসরকারি সংস্থা সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার।

তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আজ তিন ব্যক্তি তাঁর বাড়ির সামনে গিয়ে গুলি ছোড়েন।মিল্টন বারিকদার প্রথম আলোকে বলেন, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাড়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের দাবি ছিল, তাঁদের দলের চারজন সদস্য আটক রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে দিতে হবে আড়াই লাখ টাকা।

এ ছাড়া তাঁদের দলে ৭০ জন সদস্য রয়েছেন দাবি করে প্রত্যেককে মিষ্টি খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা চান তাঁরা।মিল্টন বারিকদার বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির সামনে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার
ধর্ষণ

টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন