পোপ ফ্রান্সিস তাঁর ধর্মীয় জীবনে তিনবার ‘শয়তানের দর্শন’ পেয়েছেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে, আর তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। ভ্যাটিকান গতকাল মঙ্গলবার ডায়েরির এই অংশবিশেষ প্রকাশ করেছে।
ফ্রান্সিস ডায়েরিতে আরও লিখেছেন, ধর্মযাজকদের যৌন নির্যাতন কেলেঙ্কারির প্রকৃত ভয়াবহতা বুঝতে পেরে তিনি যেন ‘নরকের দরজা’ দেখেছিলেন।ফ্রান্সিস ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে লিখেছেন, ‘রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম। আমি তাঁকে দেখলাম এবং তাঁর কণ্ঠে বিজয়ের সুর শুনলাম।
শয়তান বলল, “এখন আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি”।’ফ্রান্সিস আরও লিখেছেন, আগের দুবার শয়তানের দর্শনে তাঁর চোখ যেমন তিনি ভুলতে পারেননি, এবার তেমনি সেই কণ্ঠস্বরের তীব্র কর্কশতাও ভুলতে পারছেন না।চিলি সফরের ঘটনা ফ্রান্সিস ২০১৮ সালে চিলি সফরে গিয়ে দেশটির সবচেয়ে কুখ্যাত যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীদের বক্তব্যকে অবিশ্বাস করেছিলেন।দেশে ফেরার পথে উড়োজাহাজে সাংবাদিকেরা পোপকে এ বিষয়ে কঠিন প্রশ্নের মুখে ফেলেন।
সূত্র: প্রথম আলো

সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন
শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
রাতের আকাশে বিশাল সোনালি চাঁদ, বিভার সুপারমুনের পেছনে কী রহস্য?
রাতের আকাশে বিশাল সোনালি চাঁদ, বিভার সুপারমুনের পেছনে কী রহস্য?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন