advertisement

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি সঠিক নয়

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি সঠিক নয়
ফটো কার্ড প্রিন্ট
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও ঘটনাটি সঠিক নয়। কার্যালয়ের পাশে ময়লার স্তূপে লাগা আগুনে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মরদেহগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিরে ইট-সিমেন্টের বস্তা বাঁধা হয় মরদেহগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিরে ইট-সিমেন্টের বস্তা বাঁধা হয় একদিনেই শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে শিশুসহ আহত ১০ একদিনেই শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে শিশুসহ আহত ১০ শহীদ হাদি হত্যার বিচার চেয়ে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ শহীদ হাদি হত্যার বিচার চেয়ে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ বাড়িভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে মজুরি বৃদ্ধি অর্থবহ হবে না বাড়িভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে মজুরি বৃদ্ধি অর্থবহ হবে না থাইল্যান্ডে চলছে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন থাইল্যান্ডে চলছে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
advertisement

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো
মরক্কোর এল মনসুরিয়ায় নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামের স্থপতি-কল্পিত নকশাচিত্র

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না।

আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ

বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ
নিহত মিনাজ আহমেদ

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল কিশোর। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা করছিল সে। এরপর সে পানিতে তলিয়ে যায়। এ ঘটনার তিন ঘণ্টা পর পুকুরের ঘাটের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মিনাজ আহমেদ (১৪। সে সীমান্ত নামে এলাকায় পরিচিত।

সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সীমান্ত স্থানীয় ছনখোলা দরবেশের মাজার পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা শুরু করে সে। এর মধ্যে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে তার বন্ধুরা ও আশপাশের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

তবে তার সন্ধান পাওয়া যায়নি।খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কবিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন