advertisement

ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার

ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে যুবদলের এক কর্মীর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি
ফটো কার্ড প্রিন্ট

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, সংগঠনের কর্মী আজহারুল। তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। আজহারুলের বাড়িতে আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন।

তিনি কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কারকুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনার... বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ
advertisement

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো
মরক্কোর এল মনসুরিয়ায় নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামের স্থপতি-কল্পিত নকশাচিত্র

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না।

আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন