advertisement

শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
রাজধানীর আলোকিতে বুধবার নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে আয়োজিত জাতীয় সংলাপের মঞ্চে অতিথিরা। মাঝখানে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, তাঁর ডানে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেঝনিয়াক ও সবার ডানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার রাজধানীর আলোকিতে
ফটো কার্ড প্রিন্ট

নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন একটি আলোচনা সভার বক্তারা। নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে আজ বুধবার রাজধানীর আলোকিতে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এ অভিমত দিয়েছেন।

‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন এলসিজি ওয়েজ এবং জাতিসংঘ বাংলাদেশ। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য, ‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনার... বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ
advertisement

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন