মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।
শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে।
সূত্র: প্রথম আলো
রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো
২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না।
আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।
সূত্র: প্রথম আলো

মরদেহগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিরে ইট-সিমেন্টের বস্তা বাঁধা হয়
একদিনেই শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে শিশুসহ আহত ১০
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি সঠিক নয়
শহীদ হাদি হত্যার বিচার চেয়ে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন