advertisement

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো
মরক্কোর এল মনসুরিয়ায় নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামের স্থপতি-কল্পিত নকশাচিত্র
ফটো কার্ড প্রিন্ট

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না।

আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ
advertisement

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা
রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্ট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে

লোহার বারের ওপর দেওয়া হয়েছিল সোনালি রঙের প্রলেপ, দেখতে যেন সোনার বার। এগুলোকে প্রকৃত ‘সোনার বার’ বলে বিক্রি করা হয়। এই নকল সোনার বারসহ রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪১টি নকল সোনার বার উদ্ধার করা হয়েছে।

পরে পরীক্ষা করে দেখা যায়, বারগুলোর সোনালি রঙের ভেতরে রয়েছে লোহা।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়।

ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি

বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে হতে যাচ্ছে ১৭ হাজার টাকা। প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করলে শ্রমিকের ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ ডলার, যা এত দিন ছিল প্রায় ১০১ ডলার। তার মানে, মজুরি বাড়ছে প্রায় ৩৬ ডলার।বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ। যদিও শ্রমিকের মজুরি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে।

তবে গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। ডলারের হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি।২০২৩ সালের ডিসেম্বরে যখন তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ছিল ১১০ দশমিক ৫০ টাকা। সেই হিসাবে ন্যূনতম মজুরি দাঁড়ায় ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১২৪ টাকা।

অর্থাৎ ডলারের হিসাবে এখন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১০১ ডলার।বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ মার্কিন ডলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন