advertisement

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে
ফটো কার্ড প্রিন্ট
আগামী বছর দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট কাটিয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি টিকটকের মাধ্যমে পরিচয়, কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণ চীনা নাগরিকের টিকটকের মাধ্যমে পরিচয়, কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণ চীনা নাগরিকের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন
advertisement

আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা

আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সেনাবাহিনীর বিস্ফোরণে বাতাসে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্ট এলাকায়, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি ছোট কৃষিপ্রধান শহরে মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক। বুধবার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। এতে বিস্ফোরণস্থল থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরের বাতাসে বিষাক্ত সিসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।মার্কিন সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সেগুলো কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও সম্ভব ছিল না।

বিস্ফোরণের পর বিষাক্ত সিসা কণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল।কর্মকর্তারা জানান, লেড অ্যাজাইড নামের বিস্ফোরক পদার্থগুলো ৬৮টি ড্রামে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংরক্ষণের কারণে নষ্ট হয়ে যাওয়া এই পদার্থের পুরোটাই ছিল যুক্তরাষ্ট্রের মজুতভান্ডারের অংশ।

এগুলো যেকোনো সময় নিজে থেকেই বিস্ফোরিত হওয়ারও ঝুঁকি ছিল।বিস্ফোরকগুলো ১৫ বছরের বেশি সময় ধরে আইওয়ার মিডলটাউন শহরের আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সংরক্ষিত ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি
গুলি

খুলনা নগরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টিয়ান পাড়া এলাকায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিল্টন বারিকদার। তিনি বেসরকারি সংস্থা সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার।

তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আজ তিন ব্যক্তি তাঁর বাড়ির সামনে গিয়ে গুলি ছোড়েন।মিল্টন বারিকদার প্রথম আলোকে বলেন, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাড়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের দাবি ছিল, তাঁদের দলের চারজন সদস্য আটক রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে দিতে হবে আড়াই লাখ টাকা।

এ ছাড়া তাঁদের দলে ৭০ জন সদস্য রয়েছেন দাবি করে প্রত্যেককে মিষ্টি খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা চান তাঁরা।মিল্টন বারিকদার বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির সামনে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার
ধর্ষণ

টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন