আমাদের সমাজে ধনী-গরিব, ফরসা-কালোর মতো নানা বিভাজন রয়েছে। দুঃখজনক হলেও সত্য, শিক্ষার ক্ষেত্রেও এমন এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছে—বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগকে ঘিরে। প্রচলিত একটি ধারণা হলো, মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়ে, মাঝারি মানের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে এবং তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা মানবিক বিভাগে যায়।
কিন্তু একজন শিক্ষার্থী কোন বিভাগ বেছে নেবে, তা কি সত্যিই তার মেধার মাপকাঠি হতে পারে?নবম শ্রেণিতে আমি ব্যবসায় শিক্ষা বিভাগ বেছে নিয়েছিলাম একটি বিশেষ জেদ থেকে। আমাদের স্কুলে দেখতাম, বিজ্ঞান বিভাগ থেকে অনেক শিক্ষার্থী এ প্লাস পেলেও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কেউ এ প্লাস পায় না। আমার মনে হয়েছিল, আমি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ প্লাস পেয়ে দেখাব। মা–বাবা আমার সিদ্ধান্তে খুশি না হলেও কখনো বাধা দেননি।
কিন্তু স্কুলের শিক্ষক ও আত্মীয়স্বজনের কাছ থেকে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল।আমাদের স্কুলে প্রচলিত ধারণা ছিল, যারা ভালো শিক্ষার্থী, তারা বিজ্ঞান বিভাগে পড়বে; মোটামুটি ভালো শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা মানবিক বিভাগে যাবে।
সূত্র: প্রথম আলো

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা
বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনের ল ফেস্টে নানা আয়োজন
প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন