advertisement

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়
‘পসিবল লাভ’–এর দৃশ্য। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

ভালোবাসা কি কেবল একটি অনুভূতি? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক অবস্থান, সামাজিক শ্রেণি, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জটিল হিসাব? দর্শককে এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় ‘পসিবল লাভ’। ভালোবাসার গল্প বলতে গিয়ে কোরীয় সিনেমাটি আসলে তুলে ধরে শ্রেণিবৈষম্য, ঈর্ষা, শ্রমিকের বঞ্চনা, মানুষের আত্মমর্যাদা এবং অন্যের জীবনে প্রবেশের নৈতিক সীমারেখা।

মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল ‘পসিবল লাভ’।একনজরেসিনেমা: ‘পসিবল লাভ’ধরন: ড্রামাপরিচালক: লি চ্যাং-দংঅভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাংস্ট্রিমিং: নেটফ্লিক্সভাষা: কোরীয়দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিটআট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন লি চ্যাং-দং। ‘বার্নিং’ দিয়ে এর আগে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছিলেন এই কোরীয় নির্মাতা।

তাঁর নির্মাণে আছে স্বভাবসুলভ ধীরস্থির বর্ণনা, চরিত্রের মনস্তত্ত্বের গভীরে যাওয়ার চেষ্টা এবং ছোট ছোট দৃশ্যের মধ্যে বড় সত্য তুলে ধরার অসাধারণ ক্ষমতা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৈশোরে সন্তানের কাছাকাছি থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের কৈশোরে সন্তানের কাছাকাছি থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের শুল্কহার হ্রাস: রোজায় মাল্টা–খেজুর–আপেলের দাম কত কমবে শুল্কহার হ্রাস: রোজায় মাল্টা–খেজুর–আপেলের দাম কত কমবে নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো
advertisement

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই
ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্ত

ক্রাইস্টচার্চের রাস্তায় বৈদ্যুতিক বাইকে ঘুরছিলেন এক তরুণ। গায়ে নীল ট্র্যাকস্যুট। কে তিনি? ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। হঠাৎ তাঁকে থামালেন আরেক ক্রিকেটার। তিনি পন্তের মতো পেশাদার ক্রিকেটার নন। তবে ক্রিকেট খেলেন।কথা হলো। ছবিও তোলা হলো। তারপর এল অনুরোধ, ‘আমাদের সঙ্গে খেলবেন?’ পন্তও রাজি হয়ে গেলেন।

কাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে পন্ত ব্যাটিং অনুশীলনটা সেরেছেন তাঁদের সঙ্গেই।টুর্নামেন্টের নাম ছিল নাম ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ (অপেশাদার ক্রিকেট লিগ)। মাঠ ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক। হ্যাগলি ওভাল নয়। ওভালে পন্ত এই সপ্তাহে ভারতের সাদা পোশাকে নামবেন। তবে পার্কে নেমেছিলেন নীল ট্র্যাকস্যুটে।পুরো গল্পটা শোনা যাক ওপেন হাউস সুইংগার্সের খেলোয়াড় মোহাম্মদ সাফির মুখে।

ওপেন হাউস সুইংগার্সের হয়ে খেলেছেন পন্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৈশোরে সন্তানের কাছাকাছি থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের

কৈশোরে সন্তানের কাছাকাছি থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের
পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সন্তানের কৈশোরকালীন নানা সংকটে অভিভাবকদের মূল ভূমিকা ও চ্যালেঞ্জ কী হওয়া উচিত? এর উত্তরে ডা. হেলাল আহমেদ জানান, সন্তানের কৈশোরকালীন সময়ে বাবা-মা ও সন্তানের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়।

এই সংবেদনশীল সময়ে অভিভাবকদের মূল দায়িত্ব হলো সেই দূরত্ব বা সীমানা বজায় রেখেও সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ন্যান্‌সির তৃতীয় সংসারে বিচ্ছেদ, আলাদা হওয়ার ঘোষণা

ন্যান্‌সির তৃতীয় সংসারে বিচ্ছেদ, আলাদা হওয়ার ঘোষণা

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও গীতিকার মহসিন মেহেদীর পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন