চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে রায়হানের গড়া আস্তানায় অভিযান চালানো হয়েছে। অভিযানে রায়হানের ব্যবহৃত পিস্তল, শটগানসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।ভুজপুর থানা সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে জেলা ও থানা-পুলিশ যৌথভাবে ফটিকছড়ির বিভিন্ন স্থানে রায়হানকে ধরতে অভিযান চালিয়ে আসছে। অভিযানের মধ্যেই তিন দফায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রায়হান।
গত সোমবার রাত ৯টার দিকে পুলিশের অভিযানের মধ্যেই উপজেলার নাজিরহাট বাজারের কাছে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারেও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘অভিযানে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০
পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯
আজকের বিনিময় হার
তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ পরিদর্শককে অবরুদ্ধের পর মোটরসাইকে...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন