advertisement

ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি

ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস
ফটো কার্ড প্রিন্ট

ভারতের ককরোচ জনতা পার্টির সহ–আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। সেই কারণেই তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এই কথা জানানো হয়েছে। লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো অথবা তাঁর যাতায়াতের তথ্য নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি সতর্কতামূলক নির্দেশ বা অনুরোধ।

সহজ ভাষায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা তদন্ত চললে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তাঁর নামে লুক আউট সার্কুলার জারির উদ্যোগ নিতে পারে।দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে এই তথ্য দাখিল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, ওই লুক আউট সার্কুলার জারি করেছিল মুম্বাই পুলিশ, ২৩ নভেম্বর। ওই দিনই রাত একটার ফ্লাইটে সৌরভের লন্ডন রওনা হওয়ার কথা ছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।যাত্রা ভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ সৌরভ গত বুধবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন ভারত-ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কী? আদর্শের মিল নাকি সামরিক নির্ভরতা? ভারত-ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কী? আদর্শের মিল নাকি সামরিক নির্ভরতা?
advertisement

ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের জন্য নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ডলার

ডলারের বিনিময় মূল্য বা দাম বাড়তে থাকায় ব্যাংকের জন্য নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো নগদে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিলস ফর কালেকশন বা বিসি হারের বেশি দাম নিতে পারবে না।

ডলারের বিসি হার হচ্ছে পণ্য আমদানি বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক ডলারের সর্বোচ্চ যে দাম নির্ধারণ করে, সেটি।বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ডিলার ব্যাংকের শীর্ষ নির্বাহীকে দেওয়া এক চিঠিতে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা নগদে বিক্রির ক্ষেত্রে দামের এই সীমা বেঁধে দিয়েছে।

চিঠিতে বলা হয়, নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকগুলো প্রতি মার্কিন ডলারের বিপরীতে বিসি বিক্রয় হার হিসেবে ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা দর নির্ধারণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের সময় উদ্ধার করা বইঠা

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোজাম্মেল হোসেন। গ্রেপ্তারের সময় তিনি বইঠা বানাচ্ছিলেন বলে দাবি পুলিশের। আজ রাত পৌনে আটটার দিকে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বইঠা বানাচ্ছিলেন।গ্রেপ্তার মোজাম্মেল হোসেনমোজাম্মেল শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।

তাঁকে গ্রেপ্তারের সময় ২২টি বইঠা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে বইঠা তৈরি করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি

গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্টে লেনদেনে ভোগান্তি
মুঠোফোনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্টদের দোকানে ভিড় করেন অনেক গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়

গোপালগঞ্জে বুধবার দুপুর থেকে হঠাৎ বিকাশ, নগদ, রকেটসহ বহু এমএফএস গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া তামান্না তাহার মতো শত শত গ্রাহক জরুরি লেনদেন করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও সময়কাল না জানায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনের কারণে এসব হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন