পুলিশ তাঁকে খুঁজছে। এর মধ্যে দুর্গম পাহাড়ে আস্তানা গড়ে সেখানেই অস্ত্র তৈরির কারখানা চালু করেছিলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। ওই কারখানায় অস্ত্র তৈরি করে সহযোগীদের মাধ্যমে বিক্রিও করতেন তিনি। আস্তানায় পুলিশের অভিযানের আগেই পালিয়ে যান রায়হান। তবে তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪টি গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান।
সেখানে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন, অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিংসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—ষষ্ঠ পর্ব
কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন
পুলিশ সন্ত্রাসী খুঁজছে, নিজেই ফোন করে বললেন ‘পাবেন না’
‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন