advertisement

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইসলামাবাদ: জারদারি ও শাহবাজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইসলামাবাদ: জারদারি ও শাহবাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। ইসলামাবাদে, ১৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্ব’ দেয় ইসলাবামাদ। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠকে এ কথা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার দেশটিতে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ।

তাঁর সঙ্গে রয়েছে একটি সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর। গতকাল হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গীরা ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, বৈঠকে জারদারি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।

এই সম্পর্কের ভিত্তি অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন।’বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—ষষ্ঠ পর্ব ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—ষষ্ঠ পর্ব কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন পুলিশ সন্ত্রাসী খুঁজছে, নিজেই ফোন করে বললেন ‘পাবেন না’ পুলিশ সন্ত্রাসী খুঁজছে, নিজেই ফোন করে বললেন ‘পাবেন না’ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান
advertisement

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ ফেরত এক তরুণ যাত্রী তার লাগেজ কাটার অভিযোগ করেন। পরবর্তীতে জানা যায় তিনি বাংলাদেশ জাতীয় ফেন্সিং দলের একজন খেলোয়াড়। পরবর্তীতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা বোরহান মাহমুদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার দুই দিন পর গ্রেপ্তার হলেন বোরহান মাহমুদ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোরহান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। চেক প্রতারণার একটি মামলায় সাজার চার বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছবি যুক্ত করে দল থেকে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান।

সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ বোরহান মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন