যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন। তিনি বলেছেন, ইসরায়েল ‘যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে, এমনকি আমেরিকানদের ছাড়া এককভাবেও’ ইরানে হামলা চালাতে প্রস্তুত। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেফ্রিনের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে আছে।
ইসরায়েলকে ‘ধ্বংস করার ইরানি ধারণা’ এখনো ‘শেষ হয়ে যায়নি’।ডেফ্রিন এমন সময় এ মন্তব্য করলেন, যখন ইরানে নতুন করে হামলা শুরুর আশঙ্কা জোরালো হয়েছে। বিশেষ করে ইসরায়েলি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে ইরানে নতুন করে হামলার তোড়জোড় চালিয়ে যাচ্ছেন।
নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ইরানে হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু, যা ইসরায়েলের বিরোধী জোট গাদি আইজেনকটের বক্তব্যেও উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো

এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল
ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত
সোনার দামে ধস, নাকি সাময়িক সংশোধন
ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
ভারত-ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কী? আদর্শের মিল নাকি সামরিক নির্ভরতা?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন