advertisement

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।

তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজারের বেশি টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজারের বেশি গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
advertisement

৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন

৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন
৭ ঘণ্টার চেষ্টায় নিভলো চকবাজারের প্লাস্টিক গোডাউনের আগুন

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
মাতিয়া বানু শুকু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।পরিবারের পক্ষ থেকে প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক।

তিনি জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তখন তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল।

প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন