নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করে ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।দ্বিতীয় দিনের শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে বলেন, ‘সাত খুনের মামলায় র্যাবের যাঁরা সদস্য ছিলেন, এই আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছি, তাঁরা অপরাধ করেছেন।
আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা
৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে
তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ
মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন