ছোট শিশুরা বয়স অনুযায়ী খাদ্য পাচ্ছে না। নতুন এক গবেষণা বলছে, ৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যের মধ্যে আছে, ২০ শতাংশ শিশু খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে আছে। দেখা যাচ্ছে, মানুষের মধ্যে শিশুপুষ্টি নিয়ে জ্ঞানের ঘাটতি আছে।৬ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাদ্যাভ্যাস বা খাওয়ানোর চর্চা নিয়ে এই গবেষণাটি যৌথভাবে করেছে ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট।
এই গবেষণায় সহায়তা করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।গবেষকেরা বলেছেন, শিশুদের খাদ্য–দারিদ্র্যের অর্থ হচ্ছে খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি। শিশুদের খাদ্যনিরাপত্তাহীনতার অর্থ খাদ্যের অপর্যাপ্ত সুযোগ।
খাদ্যের ঘাটতি না থাকলেও শিশুদের খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি থাকে, যা শিশু অপুষ্টির কারণ।অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মো. রুহুল আমিন।
সূত্র: প্রথম আলো

তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ
মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন
পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে
চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন