রাজধানীর পল্লবীর কালশী রোডে বৃহস্পতিবার মধ্যরাতে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল তালুকদার প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১২টার দিকে পল্লবীর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রী নামিয়ে দিয়ে চালক খালি বাস নিয়ে পার্কিং করতে যাচ্ছিলেন।আগুন লাগার পর বাস থেকে চালক দ্রুত নিরাপদে নেমে যান।
এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।পুলিশ কর্মকর্তা জালাল তালুকদার বলেন, সিসিটিভির ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো

৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে
তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ
পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে
চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন