advertisement

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে কিছু তরুণ কালো মুখোশ পরে যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা।

এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।মুখোশধারী তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি ও পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। এসব এলাকায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আড্ডা বসে।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে এসব এলাকায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে
advertisement

সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস

সাততলা ভবনটির চতুর্থ তলায় ওই গোডাউন অবস্থিত। ভেতরে বিপুল পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা, একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি এবং কোনো ভেন্টিলেশন..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে

ছোট শিশুরা বয়স অনুযায়ী খাদ্য পাচ্ছে না। নতুন এক গবেষণা বলছে, ৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যের মধ্যে আছে, ২০ শতাংশ শিশু খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে আছে। দেখা যাচ্ছে, মানুষের মধ্যে শিশুপুষ্টি নিয়ে জ্ঞানের ঘাটতি আছে।৬ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাদ্যাভ্যাস বা খাওয়ানোর চর্চা নিয়ে এই গবেষণাটি যৌথভাবে করেছে ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট।

এই গবেষণায় সহায়তা করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।গবেষকেরা বলেছেন, শিশুদের খাদ্য–দারিদ্র্যের অর্থ হচ্ছে খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি। শিশুদের খাদ্যনিরাপত্তাহীনতার অর্থ খাদ্যের অপর্যাপ্ত সুযোগ।

খাদ্যের ঘাটতি না থাকলেও শিশুদের খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি থাকে, যা শিশু অপুষ্টির কারণ।অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মো. রুহুল আমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ

তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ
তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে

ডিজিটাল সাংবাদিকতার বিকাশে পথ দেখানো তৌফিক ইমরোজ খালিদীর কর্মজীবনের নানা অধ্যায় তাঁকে স্মরণীয় করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত সম্পাদকের স্মরণসভায় রাজনীতিক, সহকর্মী, বন্ধু, স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর সাংবাদিকতা, পেশাগত লড়াই ও ব্যক্তিজীবনের নানা স্মৃতি উল্লেখ করেছেন।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শীর্ষক এ সভা হয়।স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খোলামেলা ও সরাসরি।

বিভিন্ন রাজনৈতিক ও সংবাদবিষয়ক বিষয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ও তর্ক হতো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন