advertisement

মৃত্যুর আগে ব্রুস লির শেষ কয়েক ঘণ্টা, যে রহস্যের জট খোলেনি আজও

মৃত্যুর আগে ব্রুস লির শেষ কয়েক ঘণ্টা, যে রহস্যের জট খোলেনি আজও
‘এন্টার দ্য ড্রাগন’ ছবির একটি দৃশ্যে ব্রুস লি
ফটো কার্ড প্রিন্ট

২৭ নভেম্বর মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির জন্মদিন। মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু আজও নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়ে চলেছে। মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, কেনই–বা থেমে গিয়েছিল তাঁর প্রাণ—পাঁচ দশকের বেশি সময় পরও এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি। জন্মদিনে ফিরে দেখা যাক ব্রুস লির জীবন, তাঁর শেষ কয়েক ঘণ্টা এবং মৃত্যুরহস্যের নানা তত্ত্ব।মাথাব্যথা করছিল। ওষুধ খেয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন।

কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির বয়স তখন মাত্র ৩২ বছর। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে জানা গেল, মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে ফুলে যাওয়াই মৃত্যুর কারণ। কিন্তু কেন এমন হয়েছিল? ওষুধের প্রতিক্রিয়া, গাঁজা সেবন, অতিরিক্ত গরম, নাকি শরীরে পানির ভারসাম্য নষ্ট হওয়া?মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন, চীনা গ্যাংস্টাররা তাঁকে হত্যা করেছে।

কারও অভিযোগ, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে তাঁর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে যে ক্যাফেতে পাওয়া যায় আদিবাসীদের হারিয়ে যাওয়া খাবার যে ক্যাফেতে পাওয়া যায় আদিবাসীদের হারিয়ে যাওয়া খাবার অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট
advertisement

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১), প্রতিকৃতি: মাসুক হেলাল

মুনীর চৌধুরীকে কেবল নাট্যকার, ভাষাসংগ্রামী কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীর পরিচয়ে সংজ্ঞায়িত করা যায় না। তাঁর জীবন ও কর্মে ছিল নানা মতাদর্শ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক সক্রিয়তার সমাহার।

সেই বহুমাত্রিক মানুষটিকে প্রচলিত পরিচয়ের বাইরে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ করেছেন রাফাত আলমমুনীর চৌধুরী—আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন সফল নাট্যকার, প্রতিশ্রুতিশীল গল্পকার, অনন্যসাধারণ বাগ্মী, সংবেদনশীল ও পণ্ডিত শিক্ষক এবং তীক্ষ্ণধী সমালোচক। তিনি একসময়ের বামপন্থী রাজনৈতিক কর্মী, পরবর্তীকালের সাংস্কৃতিক ও একাডেমিক অ্যাকটিভিস্ট এবং প্রাগ্রসর ভাষাতাত্ত্বিক।

গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন উদারচিত্ত ‘মুনীর ভাই’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও
হোয়াইট হাউসে বার্ষিক থ্যাংকসগিভিং অনুষ্ঠানে ওয়েস্ট ভার্জিনিয়ার ‘ফ্রিডম’ ও ‘ফেদারস’ নামের দুটি টার্কিকে প্রতীকী ‘ক্ষমা’ প্রদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাশে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। ওয়াশিংটন ডিসি, ২৪ নভেম্বর ২০২৬

বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্‌যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে

১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’  সাড়ে চার বছর ধরে পড়ে আছে

সাড়ে চার বছরেও বোটগুলো কোনো উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। দুজন চালক ছিলেন, তাঁরাও দায়িত্ব ছেড়ে চলে গেছেন।বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য দুটি আধুনিক রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) বরাদ্দ দিয়েছিল সরকার। সাড়ে চার বছর আগে বরাদ্দ দেওয়া দুটি বোট কখনো ব্যবহার করা হয়নি।

দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, চুরি হয়েছে মূল্যবান যন্ত্রাংশ।শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

দুর্গত মানুষকে দ্রুত উদ্ধারে ও জরুরি সেবা দিতে ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে গজনী-১ ও গজনী-২ নামের দুটি মাল্টিপারপাস (বহুমুখী ব্যবহার উপযোগী) রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন