advertisement

স্ত্রীদের মধ্যে ঝগড়ায় ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করলেন দুই ভাই

ফটো কার্ড প্রিন্ট
ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়ায় ক্ষুব্ধ হয়ে তাদেরকে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর একটি অ্যাম্বুলেন্সে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মী গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মী গ্রেফতার ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, সবচেয়ে বেশি মিরপুরে ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, সবচেয়ে বেশি মিরপুরে মেসি রাজি, রোনালদো হলেই একসঙ্গে খেলতে দেখা যাবে তেভেজের বিদায়ী ম্যাচে মেসি রাজি, রোনালদো হলেই একসঙ্গে খেলতে দেখা যাবে তেভেজের বিদায়ী ম্যাচে জমি ভাগাভাগি করেছেন? এবার যেসব কাজ করবেন জমি ভাগাভাগি করেছেন? এবার যেসব কাজ করবেন
advertisement

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১), প্রতিকৃতি: মাসুক হেলাল

মুনীর চৌধুরীকে কেবল নাট্যকার, ভাষাসংগ্রামী কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীর পরিচয়ে সংজ্ঞায়িত করা যায় না। তাঁর জীবন ও কর্মে ছিল নানা মতাদর্শ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক সক্রিয়তার সমাহার।

সেই বহুমাত্রিক মানুষটিকে প্রচলিত পরিচয়ের বাইরে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ করেছেন রাফাত আলমমুনীর চৌধুরী—আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন সফল নাট্যকার, প্রতিশ্রুতিশীল গল্পকার, অনন্যসাধারণ বাগ্মী, সংবেদনশীল ও পণ্ডিত শিক্ষক এবং তীক্ষ্ণধী সমালোচক। তিনি একসময়ের বামপন্থী রাজনৈতিক কর্মী, পরবর্তীকালের সাংস্কৃতিক ও একাডেমিক অ্যাকটিভিস্ট এবং প্রাগ্রসর ভাষাতাত্ত্বিক।

গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন উদারচিত্ত ‘মুনীর ভাই’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও
হোয়াইট হাউসে বার্ষিক থ্যাংকসগিভিং অনুষ্ঠানে ওয়েস্ট ভার্জিনিয়ার ‘ফ্রিডম’ ও ‘ফেদারস’ নামের দুটি টার্কিকে প্রতীকী ‘ক্ষমা’ প্রদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাশে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। ওয়াশিংটন ডিসি, ২৪ নভেম্বর ২০২৬

বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্‌যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে

১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’  সাড়ে চার বছর ধরে পড়ে আছে

সাড়ে চার বছরেও বোটগুলো কোনো উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। দুজন চালক ছিলেন, তাঁরাও দায়িত্ব ছেড়ে চলে গেছেন।বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য দুটি আধুনিক রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) বরাদ্দ দিয়েছিল সরকার। সাড়ে চার বছর আগে বরাদ্দ দেওয়া দুটি বোট কখনো ব্যবহার করা হয়নি।

দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, চুরি হয়েছে মূল্যবান যন্ত্রাংশ।শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

দুর্গত মানুষকে দ্রুত উদ্ধারে ও জরুরি সেবা দিতে ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে গজনী-১ ও গজনী-২ নামের দুটি মাল্টিপারপাস (বহুমুখী ব্যবহার উপযোগী) রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন