advertisement

টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড়

টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড়
টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম
ফটো কার্ড প্রিন্ট

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় নতুন মোড় এসেছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের একজন ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল বলে নিশ্চিত করেছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

হামলার অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের (মকোকা) অধীন বিশেষ আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৭ বছর ১০ মাস চলতি মাসের শুরুতে নিজের বয়স যাচাইয়ের জন্য আবেদন করে মামলার এক অভিযুক্ত। তার আইনজীবীরা হরিয়ানা থেকে ইস্যু করা জন্মসনদ ও আধার কার্ড আদালতে জমা দেন।

দুটি নথিতেই তার জন্মতারিখ ২০০৮ সালের ৩০ নভেম্বর উল্লেখ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে তর্কবিতর্ক পেরিয়ে দর্শকের ‘ম্যাজিক ম্যান’, কে এই রাজবীর তর্কবিতর্ক পেরিয়ে দর্শকের ‘ম্যাজিক ম্যান’, কে এই রাজবীর বাংলার বন্ড বাংলার বন্ড পাত্র চাই! পাত্র চাই!
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন