advertisement

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড
জয়দেব উনাদকাট
ফটো কার্ড প্রিন্ট

টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানে সাধারণত উইকেটে টিকে থাকার চেয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা। ব্যাটসম্যানের হাতে তখন সময়ও কম, সুযোগও সীমিত। সেই জায়গায় ব্যাট করতে নেমেই এবার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জয়দেব উনাদকাট।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল নতুন ইতিহাস লিখেছেন সৌরাষ্ট্রের অধিনায়ক।

ভারতের হয়ে ৪ টেস্ট, ৮ ওয়ানডে এবং ৪ টি-টুয়েন্টি খেলা এই পেসার স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন।টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন উনাদকাট।

খেলেন ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস।এত দিন স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ড্যানি ব্রিগসের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন