advertisement

পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩

পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩
৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প
ফটো কার্ড প্রিন্ট

৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্পপরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কানাইয়া লাল ও কনের নাম সাবিনা।

ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দুধর্মীয় রীতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়। আশ্রমের আবাসিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রথাগত আচার, মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা।

তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং বিয়ের উপহার তুলে দেন।বিয়ের আনন্দ শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন