advertisement

১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি

১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি
খাবার পরিবেশনের জন্য প্লেটে মাংস তুলে দিচ্ছেন মোহাম্মদ সুজন। গত বুধবার টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামে
ফটো কার্ড প্রিন্ট

দুপুর ১২টার পর থেকেই আলাউদ্দিনের রেস্তোরাঁয় ভিড় বাড়ে। সেখানে একসঙ্গে ৩০ জনের বসে খাওয়ার ব্যবস্থা আছে। এ কারণে অনেককে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এক দলের খাওয়া শেষ হলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসেন। এই রেস্তোরাঁয় মাত্র ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ভাত ও মাষকলাইয়ের ডাল ফ্রি। বিভিন্ন এলাকা থেকে এই রেস্তোরাঁয় সস্তায় খেতে ছুটে আসেন মানুষ। রেস্তোরাঁটির নাম ‘মিশকার নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট’।

এটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় অবস্থিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ইসমাইল পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ইসমাইল
advertisement

বদলির আদেশ জারির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নারী শিক্ষকরা। আবেদন করার তিন মাস পরও বদলির ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যোগ দিতে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন জায়গায় এমন বোতল বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা

পরিচ্ছন্নতা ইসলামে শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ইমান ও ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু, শরীর ও পোশাকের পবিত্রতা কিংবা ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার বিধান তারই প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)আমরা এ হাদিসকে সাধারণত ব্যক্তিগত পরিচ্ছন্নতার আলোচনায় উদ্ধৃত করি, অথচ এর সামাজিক তাৎপর্যও গভীর।

অন্য হাদিসে মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে সদকা ও ইমানের শাখা বলা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৯)অর্থাৎ জনপথ পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি সওয়াবের কাজও।অথচ ঢাকা ও দেশের অন্যান্য শহরের সড়ক, ফুটপাত, খাল কিংবা নর্দমার দিকে তাকালে পরিচ্ছন্নতার চরম সংকট স্পষ্ট হয়ে ওঠে।

যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর নির্মাণবর্জ্যের স্তূপ।সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, আর অপরিশোধিত বর্জ্য নদী-খালে মিশে পরিবেশকে বিষাক্ত করে তোলে।বিশ্বব্যাংকের প্রতিবেদনেও ঢাকার কঠিন বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনাকে বড় নগর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন