মায়ের কোনো স্মৃতি মনে করতে পারেন না নিয়ামত হোসেন (২২)। শৈশবে মা হারিয়ে যাওয়ার পর আর কখনো দেখেননি তাঁকে। এত দিন পর সেই মাকে সামনে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারলেন না। হাসপাতালের বিছানায় মায়ের পাশে শুয়ে শিশুর মতো তাঁকে জড়িয়ে ধরলেন, গালে আঁকলেন আদরের চুমু। প্রথমবারের মতো ডাকলেন ‘মা’ বলে।মাকে ফিরে পাওয়ার অসীম আনন্দ আর দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনায় দুজনের চোখেই তখন জল।
ছেলের মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন মা; ভাত মেখে তুলে দিলেন তরুণটির মুখে। মা-ছেলের পুনর্মিলনের দৃশ্য দেখতে ততক্ষণে ভিড় জমিয়েছেন অন্য রোগী ও তাঁদের স্বজনেরা।প্রায় ২২ বছর আগে হারিয়ে যাওয়া মা মিনারা বেগমকে ফিরে পেয়েছেন নিয়ামত। দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘুরেছেন তাঁর মা। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মীর প্রচেষ্টায় মিনারা বেগমের খোঁজ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মা–ছেলের এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪৮ বছর বয়সী মিনারা বেগমের ডাকনাম মিনু।
সূত্র: প্রথম আলো

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু
হঠাৎ ড্রোনের আঘাত, গান থামিয়ে চলে গেলেন ‘ধুরন্ধর’ গায়িকা
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন