advertisement

প্রজাপতির রঙিন জগতে এক দিন

প্রজাপতির রঙিন জগতে এক দিন
ফুলের ওপর বসে আছে একটি প্রজাপতি। উদ্ভিদের পরাগায়ন ও বংশবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পতঙ্গ।
ফটো কার্ড প্রিন্ট

প্রজাপতির রঙিন ডানার ওড়াউড়ি, ফুলে ফুলে তাদের আনাগোনা। কখনো জালের ঘরে উড়ে বেড়ানো প্রজাপতি দেখছে শিশুরা, কখনো ক্যানভাসে আঁকছে তাদের ছবি। কারও গালে ফুটে উঠেছে প্রজাপতির রং, কেউ আবার প্রজাপতির সঙ্গে ছবি তুলে ধরে রাখছে স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি তাদের সংরক্ষণে সচেতনতা তৈরির নানা আয়োজন ছিল মেলায়।

রঙিন এই আয়োজন নিয়েই এবারের ছবির গল্প।ফুলের ওপর বসে আছে একটি প্রজাপতি। উদ্ভিদের পরাগায়ন ও বংশবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পতঙ্গ। প্রজাপতি দেখার জন্য তৈরি বিশেষ জালের ঘরে উড়ে বেড়াচ্ছে নানা রঙের প্রজাপতি। সেগুলো দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। শিশুর গালে প্রজাপতির ছবি এঁকে দিচ্ছেন এক শিল্পী। প্রজাপতি মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল এই আয়োজন।ক্যানভাসে প্রজাপতির ছবি আঁকছে শিশুরা।

মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল ছবি আঁকার আয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হঠাৎ ড্রোনের আঘাত, গান থামিয়ে চলে গেলেন ‘ধুরন্ধর’ গায়িকা হঠাৎ ড্রোনের আঘাত, গান থামিয়ে চলে গেলেন ‘ধুরন্ধর’ গায়িকা প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
advertisement

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
সাদা জালে ঘেরা ছোট্ট ঘরে মুগ্ধ হয়ে প্রজাপতি দেখছে দুই শিশু। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে

সাদা জালে ঘেরা ছোট্ট ঘরটিতে একসঙ্গে উড়ছে নানা রঙের প্রজাপতি। ভেতরে টবে লাগানো হয়েছে গাঁদা ফুলের গাছ। প্রজাপতির খাবারের জন্য রাখা হয়েছে কমলালেবু। এসবের আশপাশে রঙিন ডানায় উড়ে উড়ে মুগ্ধতা ছড়াচ্ছে মিঞ্জি, বিন্তি, চিতা, কেশবতীসহ আরও বাহারি নামের এসব প্রজাপতি।প্রজাপতিগুলো দেখতে সেখানে সবচেয়ে বেশি ভিড় করেছে শিশু-কিশোরেরা। এ ছাড়া ঘরটি ঘিরে আছেন নানা বয়সী মানুষও। কেউ জালের ফাঁক দিয়ে প্রজাপতি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন।

কেউ আবার মুগ্ধ হয়ে দেখছেন প্রাণীগুলোর রঙিন ডানার নকশা ও কারুকাজ।আজ শুক্রবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে দেখা গেছে এ দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ১৬তম প্রজাপতি মেলা।

এবারের মেলার স্লোগান ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।মেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে অর্থে হাসানকে সঙ্গে নিয়ে আসেন সাভারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শরিফুল হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৫০), আতাউর রহমান (৫৫) ও মেহেদী মোল্লা (৩৫)। রফিকুল শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

আতাউর খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহসভাপতি। মেহেদী নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ বলছে, রফিকুলকে গতকাল বিকেলে আটক করা হয়। মেহেদীকে আটক করা হয় গতকাল দিবাগত রাতে।

আর আতাউরকে আজ সকালে আটক করা হয়।তিনজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু

সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর দশম কার্যনির্বাহী সভা।

প্রথম আলো বন্ধুসভার ২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশের স্থানীয় বন্ধুসভাগুলো ১২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নতুন কমিটি জাতীয় পর্ষদে পাঠাতে পারবে। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭-এর দশম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

রাত আটটায় গুগল মিট অ্যাপে শুরু হয়ে সভা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।সভাপতি জাফর সাদিকের সম্মতিক্রমে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। শুরুতেই তিনি সভার এজেন্ডা সবার সামনে তুলে ধরেন। এরপর সভাপতি জাফর সাদিক সভার সূচনা করেন। পরে আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়।সভার শুরুতে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-এর মূল্যায়ন, হিসাব ও পর্যালোচনা হয়।

অনুষ্ঠানের সাফল্য নিয়ে জাফর সাদিক বলেন, ‘অংশগ্রহণকারীদের যত লেখাই পড়েছি, সবাইকে অনুষ্ঠান নিয়ে খুবই খুশি মনে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন