চলতি নভেম্বরের শুরুতে মধ্য গাজার আল-জাওয়ায়দা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি ঢুকে পড়ে জাবের আল-কাসির তাঁবুতে। এতে তাঁর পরিবারের তোশক ভিজে যায় ও খাবার নষ্ট হয়ে যায়। আল-কাসি উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, গত শীতেও তাঁর শিবির তিন-চারবার তলিয়ে গিয়েছিল। সেই বন্যার কারণেই তাঁর অনেক প্রতিবেশী আগেই এলাকা ছেড়ে চলে গেছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। সংখ্যায় তাঁরা প্রায় ১৩ লাখ ৬০ হাজার।গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে যায়। জাতিসংঘের প্রাথমিক হিসাব বলছে, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পাঁচ হাজারের বেশি পরিবার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য হয়েছে।
সূত্র: প্রথম আলো

কুয়েতে প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্দেহ করছে ইরান
রাহুলের ছবি-নাম থাকা কনটেন্ট সরানোর অভিযোগে বিক্ষোভের পর এবার মেটার বিরুদ্ধে মামলা ক...
‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব...
পুতিনকে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান ট্রাম্পের
৫ লাখ অতিথির বিয়েতে ৩০ লাখ রসগোল্লা আর ৫০ লাখ গুলাব জামুন, টাকার বৃষ্টি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন