advertisement

বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে

বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
প্রদর্শনী প্রাঙ্গণেই বাইক চালাচ্ছেন এক দর্শণার্থী
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) প্রদর্শনীতে দেখা মিলছে দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইকের।

বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনী প্রাঙ্গণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে টেস্ট ড্রাইভের সুযোগ দেওয়ায় সহজেই পছন্দের মোটরবাইক কেনার সুযোগ মিলছে প্রদর্শনীতে।আজ শুক্রবার প্রদর্শনী ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে টপমটো, হরউইন, তাকিওন, এনওয়াও, ডংঝিং ও সানরা ব্র্যান্ডের হালনাগাদ প্রযুক্তির নতুন মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করা হচ্ছে। এনওয়াও ব্র্যান্ড নিজেদের তৈরি পাঁচটি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করছে।

জিবি ২, টিকে, এসই, ডব্লিউওএসপি ও ভি ১১ মডেলের মোটরবাইকগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৬০ হাজার টাকা, ৮৫ হাজার টাকা, ৯৫ হাজার টাকা, ১ লাখ ৩৭ হাজার টাকা ও ১ লাখ ৪৭ হাজার টাকা।টপমটো ব্র্যান্ডের ছয়টি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’ ‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’ ‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার ‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘাতে গ্রেপ্তার ৬ লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘাতে গ্রেপ্তার ৬ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যহতের পর বিদ্যুৎ বন্ধের সতর্কতা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যহতের পর বিদ্যুৎ বন্ধের সতর্কতা পাপ নাকি ভুল ধারণা: তওবার পথে বড় বাধা কোনটি পাপ নাকি ভুল ধারণা: তওবার পথে বড় বাধা কোনটি
advertisement

‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’

‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’
স্কুবা ডাইভিং করছেন জান্নাতি হোসেন

২০১৫ সালে সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে সমুদ্রতলের দুনিয়ার সঙ্গে পরিচয়। এরপর মালয়েশিয়ায় গিয়ে স্কুবা ডাইভিং শেখা। একে একে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাইভিং ইনস্ট্রাক্টর জান্নাতি হোসেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সজীব মিয়াস্কুবা ডাইভিং করছেন জান্নাতি হোসেনস্কুবা ডাইভিংয়ে আগ্রহ কীভাবে?২০১৮ সালে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতেই ঠিক করলাম, স্কুবা ডাইভিং শিখব।

দেশে পানিতে নামার ছোটখাটো অভিজ্ঞতা তো ছিলই। মোটামুটি আগ্রহের বশেই করে ফেললাম প্রথম কোর্স। সমুদ্রের জীবন মনে ধরল। একই সঙ্গে দ্বিতীয় কোর্স সেরে দেশে ফিরেছিলাম। এভাবে ওপেন ওয়াটার, অ্যাডভান্সড, রেসকিউ, ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্সের (ইএফআর) পর ডাইভ মাস্টার কোর্স করি। সর্বশেষ করেছি ইনস্ট্রাক্টর হওয়ার কোর্স।

আমার জানামতে, পিএডিআই (প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ডাইভিং ইনস্ট্রাক্টরস) থেকে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি।কবে করলেন এ কোর্স?২০২৫ সালের নভেম্বরে মালয়েশিয়ার মাবুল দ্বীপে গিয়ে ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স করি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার

‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার
সাংবাদিক মো. ইমরান আলীকে মারধরের হুমকি দেন অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চত্বরে

সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন ও ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন?

নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘাতে গ্রেপ্তার ৬

লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘাতে গ্রেপ্তার ৬
পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা। যুক্তরাজ্য, ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৬ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ ও এনসিপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। প্রায় ৫০ জন জড়িত এই সহিংস বিশৃঙ্খলায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলেও আঘাত গুরুতর ছিল না।

পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তদন্ত চালাচ্ছে, তবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন