মানুষ মাত্রই ভুল করে—কখনো জেনে, কখনো না বুঝে, আবার কখনো নিজের প্রবৃত্তির কাছে পরাজিত হয়ে। জীবনের কোনো এক পর্যায়ে আমরা এমন পাপ করে ফেলি, যার জন্য পরে গভীর অনুশোচনা হয়।মনে হয়, ইশ্, কাজটি যদি না করতাম! সেই মুহূর্তে যদি নিজেকে সামলে নিতে পারতাম! অথচ এই অনুশোচনাই মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
বান্দা যখন পাপ করে অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাঁর সেই ফিরে আসা ভালোবাসেন।কিন্তু অনেক সময় আমরা এক ভয়াবহ হতাশায় আটকে পড়ি। মনে হয়, আমি এত বড় পাপী যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। নিজের ভুলের ভারে কখনো কখনো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাহসটুকুও হারিয়ে ফেলি। শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিনিয়ত আমাদের মনে এই কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। মনে রাখতে হবে, একমাত্র শয়তানেরই কোনো আশা নেই।
তাই সে চায় আমরাও তার মতো আশাহীন হয়ে পাপের অন্ধকারেই ডুবে থাকি।অথচ একটু ভেবে দেখলেই বোঝা যায়, এই হতাশা আমাদের আল্লাহর কাছে নয়, বরং তাঁর কাছ থেকে আরও দূরে সরিয়ে দেয়।হতাশা নয়, তওবাই মুক্তির পথআমাদের পক্ষে অতীতে ফিরে গিয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো

বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগ...
‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’
‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার
লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘাতে গ্রেপ্তার ৬
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যহতের পর বিদ্যুৎ বন্ধের সতর্কতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন