ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাসু (২১), জহিরুল হক (৩০), জুয়েল (৩৬), আমজাদ হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় সওদাগর (২৫), রুবেল (৩০), আবুল বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১), মেহেদী হাসান (২৮), ফয়সাল (৩০) ও শিবলু (৩২)।
আহত বাসুর বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি
বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার
নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন